মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে মেহেদী হত্যা মামলার আরো এক আসামী গ্রেফতার

Share this news with

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির চাঞ্চল্যকর  স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু দারদা মোঃ জোবায়ের (১৮)কে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে (২৫ জুন) এএসপি সার্কেল, রায়পুর ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ সোলেমান এবং এএসআই (নিরস্ত্র) মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে জোবায়েরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জোবায়ের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের মোঃ শাহাজাহানের ছেলে । এর আগে গত ২২ জুন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম (৫২) ও  অপর এক শিক্ষার্থী সাজিদুল ইসলাম (১৯) মাহিকে পুলিশ গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে গত ১৫ জুন আইফোন চুরির অপবাদ দিয়ে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ৮ম শ্রেনির শিক্ষার্থী মেহেদী হাসানকে একই একাডেমির দ্বাদশ শ্রেণির কতিপয় শিক্ষার্থী কলেজ হোস্টেলে  পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে মেহেদির বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে ১৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধূরী জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

১০

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১১

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১২

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৪

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৫

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৮

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৯

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০