আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

Share this news with

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদল নেতা শাকিল দেওয়ানের উদ্যোগে অসহায় ও ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী রেলস্টেশন এলাকায় প্রায় অর্ধশতাধিক অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাবার বিতরণ কার্যক্রমে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

এ বিষয়ে শাকিল দেওয়ান বলেন, “আমরা বিভিন্ন সময় মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এর আগে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ‘৫ টাকায় দুপুরের খাবার’ কর্মসূচি চালু করেছিলাম। প্রতি ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় রেলস্টেশনে এসব মানুষের কষ্টের চিত্র চোখে পড়ে। অনেক দিন ধরেই তাদের একদিন পেট ভরে খাবার খাওয়ানোর ইচ্ছা ছিল। আজ সেই ইচ্ছার বাস্তবায়ন করতে পেরে ভালো লাগছে।”

রাবি ছাত্রদল নেতা মো. রাফিউ হোসেন সিয়াম বলেন, “আমরা নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করি। কিছু কার্যক্রম প্রচারের আলোয় আসে, আবার কিছু আসে না। আজকের আয়োজনের সংবাদ প্রকাশের মূল উদ্দেশ্য হলো সমাজের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া—নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সেই দায়িত্ববোধ থেকেই আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করি।”

এ সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদল নেতা মো. শাকিল দেওয়ান, মো. রাফিউ হোসেন সিয়াম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, মানবিক এ উদ্যোগে উপকৃত মানুষেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১১

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১২

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৩

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৪

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৫

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

১৬

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১৯

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০