সর্বশেষ
||রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা||তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা||রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন||বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক||মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

Share this news with

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বুধবার (২২ জুলাই) দুপুরে নগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ও ছাড়পত্রবিহীন বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির দায়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, নগরীর সাহেব বাজার কালীমন্দির গলিতে অবস্থিত ‘রাহাত এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানটি বৈধ আমদানি ছাড়াই চোরাই পথে আনা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রি করছিল। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে, ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের অবৈধ মজুত বন্ধ, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে নগরীর তালাইমারী এলাকায় অবস্থিত মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সি ও মেসার্স আফরিন ফিলিং স্টেশনেও বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

১০

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

১১

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১২

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

১৩

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

১৪

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১৫

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১৬

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৭

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১৮

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১৯

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

২০