সর্বশেষ
||সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩||ব্যানার জব্দ, গ্রেপ্তার ১: দৌলতপুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় পুলিশি অভিযান||চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা||নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সাঙ্গু নদীতে শিশুর সন্ধান মেলেনি||‘রক্ত লাগলে রক্ত নে, মেহেদিকে ফিরিয়ে দে’— রামগঞ্জে সহপাঠীদের মানববন্ধন||ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত||বরগুনায় নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার||সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, ১ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার সহ গ্রেপ্তার ২||ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি||বগুড়ার সেই ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘রক্ত লাগলে রক্ত নে, মেহেদিকে ফিরিয়ে দে’— রামগঞ্জে সহপাঠীদের মানববন্ধন

Share this news with

“রক্ত লাগলে রক্ত নে, মেহেদিকে ফিরিয়ে দে”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?”— এমন হৃদয়বিদারক স্লোগানে মুখর হয়ে ওঠে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমি প্রাঙ্গণ। স্কুলছাত্র মেহেদী হাসান হত্যার বিচার দাবিতে শনিবার (২০ জুন) সকাল ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তার সহপাঠীরা।

শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “মেহেদী হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো খুনি গ্রেপ্তার হয়নি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

উল্লেখ্য, গত ১৬ জুন রামগঞ্জ উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী নির্মমভাবে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত মেহেদীর বাবা বাদী হয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নানসহ ১৮ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে শুক্রবার (১৯ জুন) ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং নোয়াখালী-১ (চাটখিল) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরিদর্শনকালে তারা বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

ব্যানার জব্দ, গ্রেপ্তার ১: দৌলতপুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় পুলিশি অভিযান

চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সাঙ্গু নদীতে শিশুর সন্ধান মেলেনি

‘রক্ত লাগলে রক্ত নে, মেহেদিকে ফিরিয়ে দে’— রামগঞ্জে সহপাঠীদের মানববন্ধন

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

বরগুনায় নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, ১ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার সহ গ্রেপ্তার ২

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

বগুড়ার সেই ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

১১

সিএমপিতে বড় রদবদল: তিন উপ-পুলিশ কমিশনারের দপ্তর পরিবর্তন

১২

পতেঙ্গায় ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

১৩

রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক

১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

১৫

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে আটক ৬

১৬

পতেঙ্গা টার্মিনালে সক্ষমতার নতুন অধ্যায়: চীন থেকে এলো ৩০ মিলিয়ন ডলারের ৪ আধুনিক ক্রেন

১৭

যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন

১৮

কুমিল্লা বোর্ডে নজিরবিহীন বিপর্যয়: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী শূন্য ৮ কলেজ

১৯

৪ দিন পর সীমান্তে উদ্ধার বাক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ ফিরলেন আপনজনের কাছে

২০