
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করায় বরগুনায় জেলা যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করে বরগুনা জেলা যুবদল।
রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি কার্যালয় থেকে যুবদলের একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিজান টাওয়ারের সামনে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান, শাহিন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম জুয়েল। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; গত ৪ঠা জুন বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত— সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) ও মো. নূরুল ইসলাম (নয়ন) কে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের যুবদলের পূর্নাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন