মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ

Share this news with

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান হত্যার ঘটনায় আজ রবিবারও (২১ জুন) রামগঞ্জ উত্তাল ছিল। শত শত শিক্ষার্থী এবং সাধারণ জনগণ একাত্মতা ঘোষণা করে মেহেদী হত্যার বিচার দাবিতে দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বানে সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এসে জড়ো হতে থাকে, এক পর্যায়ে রামগঞ্জ কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। পরে রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু ও সাধারণ সম্পাদক রাকিব হাসানের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রামগঞ্জ চৌরাস্তায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন আজ ৬ দিন পার হয়ে গেলেও মেহেদী হত্যাকারী দের একজনও গ্রেপ্তার হয়নি। তারা মেহেদী হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি এবং আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আসামীদের আইনের আওতায় আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাব।

উল্লেখ যে; গত ১৬ জুন আইফোন চুরির অপবাদ দিয়ে একই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির কয়েক জন শিক্ষার্থী মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করে। পরে মেহেদীর বাবা জিয়া উদ্দিন কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থী সহ ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১০

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১১

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৩

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৪

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৫

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৭

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৮

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৯

ধুনটে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

২০