সর্বশেষ
||পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় প্রবেশ করলো বাংলাদেশ||লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার||শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই||মৌলভীবাজারে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন||শাহবাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার||গুম মামলায় ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির||বায়তুল মোকাররমে স্বর্ণগলি এলাকায় উত্তেজনা, ব্যারিকেডের কাজ স্থগিত||এনসিপির ঢাকা দক্ষিণ কমিটিকে সংবর্ধনা||চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি||মধ্যরাতে ধুনটে পুলিশের বিশেষ অভিযান — মাদক কারবারিসহ ৬ জন গ্রেপ্তার

মুরাদনগরে কৃষক হ-ত্যা, ঘটনার ৬ দিন পার হলেও মূল আসামি ধরাছোঁয়ার বাইরে

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষক মাওলা সরকার হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ- নবীনগর সড়কের বাঙ্গরা ডাক বাংলার সামনে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।  ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। আধা ঘন্টা পর থানা পুলিশ এসে হত্যা মামলার আসামীদের আটকের আশ্বাস দিলে তাঁরা সড়ক ছেড়ে দেন। পরে বিচারের দাবিতে   থানার সামনে গিয়ে অবস্থান নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ কৃষককে রাতের আধারে নির্মমভাবে হত্যা করা হলেও এখনো পর্যন্ত মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। নিহতের ৫ টি শিশু সন্তান। তাদের সকলের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে। বক্তারা আরো বলেন, এখানে শুধু একজনকে হত্যা করা হয়নি। খুন করা হয়েছে পুরো একটা সাজানো পরিবার।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা  বিরাজ করছে। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মহেশপুর গ্রামের ফিরোজ মিয়া বলেন, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য হুমকি। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

মানববন্ধনে অংশগ্রহণকারী মাওলা সরকারের স্বজনরা বলেন, আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি। এখন আমরা শুধু হত্যাকারীদের বিচার চাই। দ্রুত গ্রেপ্তার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে বাঙ্গরা বাজার থানাধীন মহেশপুর গ্রামের নিরীহ কৃষক মাওলা সরকারকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্ক্রিমের সেচ প্রকল্প নিয়ে পূর্ব বিরুধের জেরে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার প্রধান আসামী  খোরশেদ আলমসহ ১০ জনকে এজাহার নামীয় ও ৫ জন অজ্ঞাত আসামী করে বাঙ্গরা বাজার থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন।

এবিষয়ে বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল কাদের বলেন, এজাহার নামীয় মামলার ৯ নাম্বার আসামি গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের আটক অভিযান অব্যাহত।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় প্রবেশ করলো বাংলাদেশ

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

মৌলভীবাজারে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

শাহবাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

গুম মামলায় ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

বায়তুল মোকাররমে স্বর্ণগলি এলাকায় উত্তেজনা, ব্যারিকেডের কাজ স্থগিত

এনসিপির ঢাকা দক্ষিণ কমিটিকে সংবর্ধনা

চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

মধ্যরাতে ধুনটে পুলিশের বিশেষ অভিযান — মাদক কারবারিসহ ৬ জন গ্রেপ্তার

১০

নোয়াখালীতে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে

১১

র‍্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মাদক বিক্রেতা গ্রেফতার

১২

ফিলিপনগরে পীর হত্যা, এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার-২

১৩

মৌলভীবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

অসহায় অসুস্থ ছবদের আকন্দের পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

১৫

কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড মহিলা কলেজটি

১৬

বৈশাখের আগুনরাঙা কৃষ্ণচূড়া প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়েছে

১৭

কুলাউড়া সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

১৮

বড়লেখায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

১৯

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের লিফলেট প্রচার নিয়ে ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

২০