সর্বশেষ
||বগুড়ায় ৬৩ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৭০৪ পরীক্ষার্থী||শহীদদের স্মরণে বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন||মনোহরদীতে এইচএসসি পরীক্ষায় ভুল এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের অভিযোগ, অব্যাহতি চার শিক্ষক||বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু||সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু||বগুড়ায় র‍‍্যাব অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮, মাদক জব্দ||নওগাঁ গামী বিআরটিসি বাসে চলন্ত অবস্থায় চালকের মোবাইল গেম খেলার ভিডিও ভাইরাল, ব্যবস্থা গ্রহণে নির্দেশ||মামলার কয়েক ঘণ্টার মধ্যেই শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেফতার, রাজশাহীর বাগমারা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক||আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার||ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ২,২৯৫, নিখোঁজ প্রায় ৫০ হাজার; সাত দিনের রাষ্ট্রীয় শোক
আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে

Share this news with

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি শক্তিশালী পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অসচেতন আচরণে বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে, কারণ উদ্ধার হওয়ার পরপরই এটি কর্তৃপক্ষকে না জানিয়ে একটি বাড়িতে নিয়ে রাখা হয়েছিল।

জানা যায়, উপজেলার জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে গত শনিবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াইটার দিকে শ্রমিকরা মাটি খননের কাজ করছিলেন। এ সময় তারা মাটির নিচে লোহার মতো শক্ত একটি বস্তুর সন্ধান পান। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরে বস্তুটি পরিষ্কার করলে একটি মর্টার শেলের আকৃতি স্পষ্ট হয়ে ওঠে।

কৌতূহলবশত শ্রমিকরা বিপজ্জনক এই বস্তুটি পুলিশ বা প্রশাসনকে না জানিয়ে স্থানীয় আজহার আলীর বাড়িতে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মর্টার শেলটি বহু পুরোনো এবং এটি সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধ-এর সময়কার হতে পারে। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসে। বিষয়টি ইতোমধ্যে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৬৩ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৭০৪ পরীক্ষার্থী

শহীদদের স্মরণে বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

মনোহরদীতে এইচএসসি পরীক্ষায় ভুল এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের অভিযোগ, অব্যাহতি চার শিক্ষক

বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু

বগুড়ায় র‍‍্যাব অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮, মাদক জব্দ

নওগাঁ গামী বিআরটিসি বাসে চলন্ত অবস্থায় চালকের মোবাইল গেম খেলার ভিডিও ভাইরাল, ব্যবস্থা গ্রহণে নির্দেশ

মামলার কয়েক ঘণ্টার মধ্যেই শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেফতার, রাজশাহীর বাগমারা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ২,২৯৫, নিখোঁজ প্রায় ৫০ হাজার; সাত দিনের রাষ্ট্রীয় শোক

১০

সালিশ বৈঠক শেষে আদাবরে বিএনপি নেতা আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যা

১১

ভারতীয় আগ্রাসন ও বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ

১২

মেডএআই বাংলাদেশ লিমিটেড ও ডিআরইউর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৩

১ জুলাই থেকে কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’, নওগাঁ জেলায় কঠোর অবস্থানে পুলিশ

১৪

মহাদেবপুরে ১০ লিটার চোলাই মদ ও অটোরিকশাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

জাবিতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ‘কোকো চার্জিং স্টেশন’ উদ্বোধন

১৬

পল্লী বিদ্যুতের জিএম এর অপসারণের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

১৭

ঠাকুরগাঁও চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার এক দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ

১৮

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী যৌথ অভিযান

১৯

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার ১০১টি হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

২০