আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অসহায় অসুস্থ ছবদের আকন্দের পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

Share this news with

গণমাধ্যমে প্রকাশিত একটি মানবিক প্রতিবেদন বদলে দিয়েছে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের অসহায় বৃদ্ধ ছবদের আকন্দের জীবনচিত্র। সংবাদ প্রকাশের মাত্র একদিনের মধ্যেই ধুনট উপজেলা প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে তার পাশে দাঁড়িয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামি সরাসরি ছবদের আকন্দের বাড়িতে যান। সেখানে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী এই বৃদ্ধ এবং তার অসুস্থ স্ত্রী জোবেদা বেগমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় ইউএনও পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে নগদ ১০ হাজার টাকা এবং এক বস্তা শুকনো খাবার সহায়তা হিসেবে তুলে দেন।

সহায়তা প্রদান শেষে ইউএনও আরিফ উল্লাহ নিজামি বলেন, “গণমাধ্যমে খবরটি দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। দ্রুত এখানে আসার সিদ্ধান্ত নিই। আজ প্রাথমিকভাবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতেও তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতিও আহ্বান জানান, যাতে তারাও এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান।

হঠাৎ করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাকে নিজের ঘরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছবদের আকন্দের স্ত্রী জোবেদা বেগম। দীর্ঘদিনের কষ্টের মাঝে এই সহায়তা পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১০

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১১

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১২

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

১৪

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

১৫

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১৭

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৯

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

২০