মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, মাদক সেবনের উপকরণসহ ৬ জন গ্রেফতার

Share this news with

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন ২০২৬) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার একটি দল উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ার মাদ্রাসা মাঠ সংলগ্ন মো. শাহিন আলমের নির্মাণাধীন ভবনের ছাদে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সেখানে কয়েকজন ব্যক্তি গাঁজা সেবন করছিলেন বলে পুলিশ জানতে পারে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬ জনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১. মো. শাহিন আলম (৩৬)
২. মো. গোলাম রাব্বি (২০)
৩. মো. লিটন বাবু (১৭)
৪. মো. আরমান রানা (১৮)
৫. মো. আবু তাহের (২১)
৬. মো. মেহেদী হাসান (২৩)

পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন। এ সময় মাদক সেবনের বিভিন্ন উপকরণও উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাসের শ্রদ্ধা নিবেদন

২

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ

৩

বেরোবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

৫

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ আপন দুই ভাইবোন গ্রেপ্তার, রুবেলের বিরুদ্ধে ১১ মামলা

৬

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী

৭

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

৮

বগুড়ায় রোলার স্পোর্টস একাডেমির স্কেটিং চ্যাম্পিয়নশিপ ঘিরে প্রস্তুতি

৯

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের নোংরা ময়লার স্তূপ হবে ফুলের বাগান: বিডি ক্লিনের তরুণদের প্রশংসনীয় উদ্যোগ

১০

গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

১১

বেরোবিতে স্কোপাস ও কিউ১ প্রকাশনায় ৩৮ শিক্ষক-শিক্ষার্থীকে স্বীকৃতি

১২

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১৩

যাত্রী হেনস্তা ও জোরপূর্বক অর্থ আদায়ের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

১৪

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি

১৫

সেনবাগে পুলিশের অভিযানে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, চালক পলাতক

১৬

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, নিহত ১৮ বছরের রোকন

১৭

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর ১১১ সদস্য

১৮

বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

১৯

চকরিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার; জব্দ ১৪ মোটরসাইকেল

২০