রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালী

Share this news with

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় এক বিশাল সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল সাতটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই র‍্যালীতে শত শত সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালীটি শহরের পোস্ট অফিস মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, সার্কিট হাউজ মোড় এবং বাইপাস সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

র‍্যালী চলাকালে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে নানা সচেতনতামূলক ও প্রতিরোধমূলক স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

​সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুন্নবীর পরিচালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শিবিরের সাবেক সভাপতি আল মামুন, অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, এইচআরডি সম্পাদক সাদ্দাম হোসেন, প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন এবং সাতক্ষীরা সরকারি কলেজ শিবিরের সভাপতি রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।

​র‍্যালী শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি মাওলানা রুহুল আমিন তাঁর বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহতা বর্তমানে সমাজের প্রতিটি স্তরে বিষাক্ত থাবা বসিয়েছে। মাদকের করাল গ্রাসে পরিবারে অশান্তি যেমন বাড়ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে অপরাধ ও সামাজিক অবক্ষয়। এই সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।

তিনি জোর দিয়ে বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে তরুণদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর এই লক্ষ্য অর্জনে ইসলামী ছাত্রশিবিরকে তরুণদের মাঝে পবিত্র কোরআন ও হাদিসের জ্ঞান এবং ইসলামের শাশ্বত আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজকে আরও বেশি গুরুত্বের সাথে পরিচালনা করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান বলেন, তরুণ সমাজকে মাদকের মরণনেশা ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার পাশাপাশি একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যেই আজকের এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। মাদকের আগ্রাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান সবসময় আপসহীন ও পরিষ্কার। আগামী দিনেও তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং জনসচেতনতা তৈরি করতে ছাত্রশিবিরের এমন ইতিবাচক ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০