‎এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎মাটিরাঙ্গায় পরকিয়ার জেরে দুই সন্তান রেখে পালাল গৃহবধূ, থানায় জিডি

Share this news with

খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়ায় দুই সন্তানের জননী পারুল আক্তার (৩৫)-কে নিয়ে একই এলাকার বাসিন্দা শাখওয়াত হোসেন (৪০) পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, গতকাল ২৯ জুন রাতে এই ঘটনা ঘটে।

‎পারুল আক্তারের স্বামী আব্দুল হান্নান জানান, ঘটনার পরপরই তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পাশাপাশি ৩০ জুলাই তিনি মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং খাগড়াছড়ি আদালতে পৃথকভাবে একটি মামলা দায়ের করেছেন।

‎আব্দুল হান্নানের ভাষ্যমতে, তার বড় মেয়ে ফাহিমা আক্তার (২০) বিবাহিত এবং ছোট মেয়ের বয়স সাড়ে তিন বছর। তিনি অভিযোগ করেন, তার স্ত্রী সন্তানদের রেখে যাওয়ার সময় একটি স্যুটকেসের তালা ভেঙে ৩ লাখ ১২ হাজার টাকা, চার আনা স্বর্ণালঙ্কার এবং নতুন ব্যবহার্য কাপড়চোপড় নিয়ে চলে যান।

‎এদিকে অভিযুক্ত শাখওয়াত হোসেনের স্ত্রী মিনি আসমা বেগম (৩৬) এবং তার মা মোরশেদা বেগম (৬৫)-এর সঙ্গে কথা বললে তারা ঘটনাটি সত্য বলে দাবি করেছেন।

‎আব্দুল হান্নান বলেন, “আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সুবিচারের দাবি জানাচ্ছি।”

‎এ বিষয়ে অভিযুক্ত শাখওয়াত হোসেনের বক্তব্য পাওয়ার চেষ্টা করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১২

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৩

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৫

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৬

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১৭

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

১৮

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৯

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

২০