মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
১ জুন ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাদেবপুরে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, ভোগান্তিতে ৮ পরিবার

Share this news with

নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সাহাপাড়া এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত আটটি পরিবারের প্রায় ৫০ জন মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গত শুক্রবার (২৯ মে) সকালে হঠাৎ করে রাস্তার একটি অংশ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে তাদের স্বাভাবিক চলাচল, কৃষিকাজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে সমস্যা দেখা দিয়েছে। বিষয়টির প্রতিকার চেয়ে মাহফুজুল হক মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহাপাড়া গ্রামের মূল সড়কের পাশে কয়েকজনের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও কয়েকটি পরিবার যাতায়াত করে আসছিল।

তবে জমির মালিক নজরুল ইসলাম দাবি করেছেন, বিকল্প রাস্তার ব্যবস্থা করে দেওয়ার পরই পুরোনো পথটি বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১০

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১১

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১২

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৩

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৪

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৫

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৬

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৭

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৮

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

২০