সর্বশেষ
||শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে ময়লার স্তূপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস||রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন প্রকাশ||ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী: কে এই বিজেপি নেতা?||আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা||জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা||২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার||ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত, আহত ১; বেহাল সড়ক সংস্কারের দাবি||বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার||গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের||সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী
হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত, আহত ১; বেহাল সড়ক সংস্কারের দাবি

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকবর আলী (৫৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মুক্তি (৫৮) নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী একই ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তেতুলতলা এলাকায় পৌঁছালে সড়কের খানাখন্দের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নসিমনটি সড়কের পাশের নিচু স্থানে উল্টে যায়। দুর্ঘটনায় চালক আকবর আলী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় মুক্তি (৫৮) আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে নসিমনটি উল্টে যায় এবং চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, তেতুলতলা এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তারা দাবি জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে ময়লার স্তূপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন প্রকাশ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী: কে এই বিজেপি নেতা?

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা

জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত, আহত ১; বেহাল সড়ক সংস্কারের দাবি

বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের

সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী

১০

দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি

১১

থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

১২

রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

১৩

ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী

১৪

কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে

১৫

কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার

১৬

কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

১৭

নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

১৯

‎নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ

২০