আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২৬ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃদ্ধ মা-বাবাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপরে হামলা

Share this news with

বৃদ্ধ মা-বাবাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ ও তাদেরকে মারধরের প্রতিবাদ করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ওপরে হামলা করা হয়েছে। ভোলা সদর উপজেলার চড়পাতা গ্রামের মানিক বাঘা ও শাহ আলম বাঘার অনুসারীরা হামলা করে হাসানকে আহত করে। আহত হাসান বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী।

গত ২৪ ই জুন (বুধবার) হাসানের গ্রামের বাড়িতে মানিক বাঘা ও শাহ আলম বাঘার অনুসারী ২৫ থেকে ৩০ জন  মো. হাসানের ওপরে দেশিও অস্ত্র, ইট পাটকেল ও লাঠিসোটা দিয়ে হামলা করে। হামলার একপর্যায়ে হাসানের মাথা ফেটে গিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হলে হামলাকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে তার বাবা-মা তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে গত ২১ই জুন হাসানের বৃদ্ধ মা-বাবা ও ভাই-বোনকে মারধর করে আহত করে মো. শাহে আলম বাঘা। এই ঘটনার প্রতিকার চাইতে গিয়েই বিপাকে পড়েন মো. হাসান, তাকেও হামলা করে আহত করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, জাতীয় পার্টি বিজেপি ভোলা জেলার সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘা ও শাহআলম বাঘার নেতৃত্বেই হামলা হয়েছে। এই মানিক বাঘা স্থানীয়ভাবে প্রভাবশালী ও সুদের কারবারি। এই মানিক বাঘার কাছে আমাদের পরিবার পরিবার দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার। সুদের ঋণের কারণে তার বড় ভাই মুহাসিন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং দিনমজুর বাবা হিরণ জায়গা-জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে পরিবারের শেষ আশ্রয়স্থল ভিটেবাড়ি থেকেও উচ্ছেদের চেষ্টা চলছে। ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করতেই হামলা চালানো হয়েছে তার বৃদ্ধ মা-বাবার ওপরে। এ ঘটনায় মানিক বাঘার অনুসারী রকি, জাহাঙ্গীর বাড়ৈ, শাহ আলম বাঘা, মনিরসহ কয়েকজনের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, মারধর ও হুমকির অভিযোগ করেন তিনি।

 জানা যায়, গত ২৪ জুন অভিযোগের বিষয়ে সুরাহার জন্য তিনি বরিশাল থেকে নিজ বাড়িতে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে যাওয়ার পর বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিটে রকির নেতৃত্বে একদল স্থানীয় কিশোর ও মধ্যবয়সী ব্যক্তি তার, তার বাবা ও ছোট ভাইয়ের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ফেটে যায়, তিনি অজ্ঞান হয়ে যান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসানের অভিযোগ, ঘটনার পর থেকে তাদের পরিবারকে মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে এবং এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তারা নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে মো. হাসান বলেন, “আমাদের পরিবার দীর্ঘদিন ধরে সামাজিক নির্যাতন, ভয়ভীতি ও হামলার শিকার। এর প্রতিকার চেয়ে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক—এটাই আমাদের দাবি।”

ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। এটা তাদের পারিবারিক বিষয়। এটা সমাধানের জন্য পুলিশ ওদের বাসায়ও গিয়েছিলো। পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পরে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ হাসানকে হাসপাতালে দেখতে গিয়েছিলো। এবিষয়ে অভিযোগ পাওয়া গেলে আমরা তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিবো।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

১০

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১১

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১২

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১৩

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৪

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৫

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৬

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৭

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৮

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০