পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বায়েজিদে দেশীয় এলজি, কার্তুজ ও মোটরসাইকেলসহ অস্ত্রধারী গ্রেফতার

Share this news with

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, এক রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেলসহ হায়দার আলী ওরফে জনি (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন জুট মিলস বাজার সংলগ্ন রহমত আলীর কলোনির সামনে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ওই রাতে এসআই (নিঃ) মোহাম্মদ বেলালের নেতৃত্বে একটি টিম এলাকায় মাদক ও অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আমিন জুট মিল কাঁচাবাজার এলাকা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে অবৈধ অস্ত্র বহন করে শহীদ মিনারের দিকে যাচ্ছে।

সংবাদের ভিত্তিতে পুলিশ আমিন জুট মিলস বাজার সংলগ্ন রেললাইনের পশ্চিম পাশে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। পরে কাঁচাবাজারের দিক থেকে আসা একটি লাল রঙের টিভিএস ৪ভি (TVS 4V) মোটরসাইকেল থামিয়ে চালককে আটক করা হয়।

আটক ব্যক্তির পরিচয় হায়দার আলী ওরফে জনি (২৮)। তিনি বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর মৃধাপাড়া এলাকার মৃত ওসমান গনির ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি তার কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে কোমরের পেছন থেকে একটি খয়েরি-কালো রঙের দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত এলজি এবং জিন্সের পকেট থেকে এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত চট্টমেট্রো-ল-১৭-০৩৭১ নম্বরের মোটরসাইকেলটি জব্দ করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি জনি। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংগ্রহ করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯এ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯, তারিখ: ৪ জুলাই ২০২৬)।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জনির বিরুদ্ধে এর আগেও বায়েজিদ বোস্তামী থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে। শনিবার (৪ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১০

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১১

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

১২

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১৩

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১৪

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১৫

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১৭

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১৮

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

২০