মো. আজাদ খান, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
২৯ অগাস্ট ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: বিএনপি নেতা শুভ গুরুতর আহত

Share this news with

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আসন্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় অতর্কিত হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চরডাকাতিয়া স্কুলে আয়োজিত এই সভায় হামলার শিকার হন ৬ নং চরবানিয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুভাশিষ বালা (শুভ)। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয়ে ভুক্তভোগী বিএনপি নেতা শুভাশিষ বালা অভিযোগ করেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরডাকাতিয়া স্কুলে তাদের একটি প্রস্তুতি সভা চলছিল। এসময় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল মোটরসাইকেল যোগে সেখানে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায়। তার দাবি, চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতাপ মণ্ডল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিবাশিষ মল্লিকের নেতৃত্বেই এই হামলা সংঘটিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বিবরণ অনুযায়ী, হামলাকারীরা সমাবেশস্থলে পৌঁছানোর পরপরই শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। আকস্মিক এই বিস্ফোরণে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়লে, হামলাকারীরা সাধারণ সম্পাদক শুভাশিষ বালাকে আটকে ফেলে এবং তার ওপর নগ্ন হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই সরজমিনে পরিদর্শন করেন চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে, চরবানিয়ারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল বিশ্বাস এই ন্যাক্কারজনক হামলার কঠোর শাস্তি দাবি করেছেন। তিনি এই সংকটময় মুহূর্তে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। আইনশৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটকের কোনো খবর জানায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০+ চাকরির সুযোগ নিয়ে জাবিতে বসছে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

চকরিয়ায় শেভরণ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: বিএনপি নেতা শুভ গুরুতর আহত

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি

ধর্মীয় জ্ঞানচর্চায় জাবির রফিক-জব্বার হল মসজিদে পাঠাগারের উদ্বোধন

আইন-শৃঙ্খলা অবনতির কারণ ও টেকসই সমাধান নিয়ে সিআইপিজির গোলটেবিল বৈঠক

ডেঙ্গু-তাপপ্রবাহে বিপর্যস্ত ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেটর-পর্যাপ্ত শয্যা সংকটে ধুঁকছে

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এইচআরএসএসের আলোচনা সভা

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, এলজি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

১০

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

১১

ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ায় ৫ হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

১২

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

১৩

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

১৪

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

১৫

মাতামুহুরীতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: কথিত মূলহোতা জিসান গ্রেপ্তার

১৬

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

১৭

নেপালে বন্যা-ভূমিধসের ভয়াবহতা: প্রাণহানি ৫৩৮, খোঁজ নেই ৯৭৭ জনের

১৮

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

১৯

জাবিতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে হলের মাঠ সংস্কারকাজ পুনরায় শুরু

২০