সর্বশেষ
||গ্রিড বিপর্যয় ও তীব্র লোডশেডিংয়ে অচল সাতক্ষীরা সদর: শহর থেকে গ্রামে ত্রাহি অবস্থা||নন্দিনীকে গলাটিপে হত্যা, বস্তায় ভরে মাটিচাপা— স্বীকারোক্তিতে বিধান||চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন||পাঁচলাইশে দুর্ধর্ষ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার: গলিত স্বর্ণ, নগদ টাকাসহ বিপুল মালামাল উদ্ধার||চট্টগ্রাম জেলা পুলিশের অনন্য সাফল্য: উদ্ধার হওয়া ১০১টি মোবাইল প্রকৃত মালিকদের হস্তান্তর||নিষেধাজ্ঞা শেষে চাঙ্গা কক্সবাজার ফিশারিঘাট: ট্রলারভর্তি রুপালি ইলিশ, চড়া দামেই কিনছেন ক্রেতারা||খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা সম্ভব নয়: মেয়র ডা. শাহাদাত||বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড||উচ্ছেদ অভিযানের পরও থামছে না প্যারাবন নিধন, সংকটে মহেশখালীর উপকূলীয় পরিবেশ||এলডিসি গ্রাজুয়েশন ২০২৬ : নতুন অর্থনৈতিক বাস্তবতার জন্য কি প্রস্তুত বাংলাদেশ?

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

Share this news with

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় আসামি মনির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনির আদালতে উপস্থিত ছিলেন। মনির হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরের বাকলিয়ার মিয়াখাননগরে বসবাস করতেন।

ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের ২১ মে বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি গুদামকক্ষে শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পর পরই শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মাত্র ১৩ দিনের মাথায় গত ৪ জুন আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

জানা যায়, ৯ জুন একমাত্র আসামি মনিরের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। গত ১৪ জুন (রোববার) মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। ১৫ জুন (সোমবার) ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়। পরদিন ১৬ জুন (মঙ্গলবার) আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, “১৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ এবং আইনি প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।”

উল্লেখ্য, গত সোমবার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসামি মনির হোসেন নিজেকে নির্দোষ দাবি করলেও তার পক্ষে কোনো সাফাই সাক্ষী হাজির করতে পারেনি বিবাদী পক্ষ। শেষ পর্যন্ত সব তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিড বিপর্যয় ও তীব্র লোডশেডিংয়ে অচল সাতক্ষীরা সদর: শহর থেকে গ্রামে ত্রাহি অবস্থা

নন্দিনীকে গলাটিপে হত্যা, বস্তায় ভরে মাটিচাপা— স্বীকারোক্তিতে বিধান

চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

পাঁচলাইশে দুর্ধর্ষ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার: গলিত স্বর্ণ, নগদ টাকাসহ বিপুল মালামাল উদ্ধার

চট্টগ্রাম জেলা পুলিশের অনন্য সাফল্য: উদ্ধার হওয়া ১০১টি মোবাইল প্রকৃত মালিকদের হস্তান্তর

নিষেধাজ্ঞা শেষে চাঙ্গা কক্সবাজার ফিশারিঘাট: ট্রলারভর্তি রুপালি ইলিশ, চড়া দামেই কিনছেন ক্রেতারা

খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা সম্ভব নয়: মেয়র ডা. শাহাদাত

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

উচ্ছেদ অভিযানের পরও থামছে না প্যারাবন নিধন, সংকটে মহেশখালীর উপকূলীয় পরিবেশ

এলডিসি গ্রাজুয়েশন ২০২৬ : নতুন অর্থনৈতিক বাস্তবতার জন্য কি প্রস্তুত বাংলাদেশ?

১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১১

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১২

জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

১৩

সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ নেই, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১৪

পুকুর আছে, পানি নেই—ধুনট উপজেলা পরিষদের জলাশয় নিয়ে নেই কোনো উদ্যোগ

১৫

রাবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

১৬

নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ পুলিশ সুপারের

১৭

বরগুনার আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে ৪,০৮০ শিশুর জন্মদিন পালন

১৮

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব 

১৯

বরগুনায় ১৭ দিনে ২১ মরদেহ উদ্ধারের ঘটনার অগ্রগতি নিয়ে জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

২০