
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া ২৫০ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
রবিবার (১২ জুলাই) জোনের উদ্যোগে মাটিরাঙ্গার ব্যাঙমারা, ওয়াচু, গকুলপাড়া ও দয়ালকুমার পাড়ার ৫০ পরিবার এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বন্যাদুর্গত ২০০ পরিবারসহ মোট ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি। এ সময় ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল জলিল, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর মানবিক উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জোন কর্তৃপক্ষ জানায়।
মন্তব্য করুন