মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

Share this news with

বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযোগের একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠা পুলিশ সদস্য আনেস আলী, তিনি সান্তাহার পুলিশ ফাঁড়িতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় এলাকায় নানা ধরনের কানাঘুষা চলছে। পাশাপাশি অভিযোগটি নিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকেই।

জানা যায়, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে সহকারী উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন আনেস আলী। যোগদানের কয়েক মাস পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। একাধিক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে। সান্তাহার নতুন বাজার এলাকায় এক নারীর বাসায় অবাধ যাতায়াতে তাকে হাতেনাতে আটকের পর বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। এরপর সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি শয়নকক্ষে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসে। এ নিয়ে অনেকের মাঝে ব্যাপক সমালোচনা শুরু করতে দেখা যায়। বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় কয়েকজনকে গোপন রাখার জন্য ভয়ভীতি দেখিয়ে চাপসৃষ্টি করেন। এদিকে, তার বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে গোপনে সুবিধা নেওয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে অর্থের বিনিময়ে তাদের সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে। এতে দিনদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের বদলে উল্টো অবনতি দেখা দেয়। এ বিষয়ে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

অভিযোগ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আনেস আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, তথ্যটি আমার জানা নেই। খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

১

ঢাবিতে আজিমপুর কলোনিতে শিক্ষার্থী উচ্ছেদের প্রতিবাদে জাতীয় ছাত্রসভার সংবাদ সম্মেলন

২

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

৩

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

৪

পাসের হার কমলেও বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে, জিপিএ-৫ পেয়েছেন ৭৪৭ শিক্ষার্থী

৫

সদর উপজেলাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

৬

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

৭

৩০ হাজার টাকা বেতনের দাবিতে শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

৮

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

৯

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১০

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

১১

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

১২

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

১৩

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৪

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

১৫

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

১৬

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

১৭

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

১৮

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

১৯

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

২০