সর্বশেষ
||প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান||খাগড়াছড়িতে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় যুবক আটক||শিবিরের বিরুদ্ধে গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ ও নারী নির্যাতনের অভিযোগ তুলে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল||শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল||ছাত্রশিবিরের বিরুদ্ধে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ||মাতামুহুরীর পথচলা: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কক্সবাজারে নতুন উপজেলার যাত্রা||প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায়: বুলডোজারে ভেঙে ফেলা হলো সীমানা প্রাচীর||সমালোচনার পর শিক্ষার্থীদের দাবিতে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখাবে রাকসু||রাবিতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোডাউন||রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার

প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায়: বুলডোজারে ভেঙে ফেলা হলো সীমানা প্রাচীর

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

কুয়াকাটায় পর্যটন শিল্পে বিনিয়োগ করে এখন চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন বিনিয়োগকারীরা। উন্নয়নের আশায় বিনিয়োগ করা এক উদ্যোক্তার সীমানা প্রাচীর রাতের আঁধারে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কুয়াকাটার প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে বেঙ্গল গেস্ট হাউজ এবং শশী কটেজের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিনিয়োগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ১০ ফুটের একটি হাঁটার রাস্তা ছিল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জমির মালিকরা রাস্তার জন্য জমি ছেড়ে দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছিলেন।

কিন্তু গত দুই দিন আগে ( ১১ জুন) গভীর রাতে পৌরসভার ভেকু ব্যবহার করে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।

ভুক্তভোগী বিনিয়োগকারী এড. সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, “আমরা ঢাকা থেকে এখানে বিনিয়োগ করতে এসেছি। কোনো প্রকার আইনি নোটিশ ছাড়াই রাতের আঁধারে আমার প্রজেক্টের বাউন্ডারি ওয়াল ভেঙে দেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছে, তারা স্থানীয়ভাবে প্রভাবশালী। বাধা দিতে গেলে আমাকে হুমকি দেওয়া হয়েছে।”

এই ভাঙচুরের ফলে স্থানীয় পর্যায়ে মারাত্মক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জানান, দেয়াল ভাঙার সময় পানি নিষ্কাশনের পাইপলাইন ভেঙে ফেলা হয়েছে এবং বক্স কালভার্টটি মাটির নিচে চাপা পড়ে গেছে। ফলে ওই এলাকার ৩-৪টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।

পর্যটন নগরী কুয়াকাটার সার্বিক পরিবেশ ও বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় স্থানীয় প্রশাসন ও উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। তিনি অবিলম্বে এই অরাজকতার বিচার ও ক্ষতিগ্রস্ত সম্পদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় তিনি উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এলাকাবাসী বলছেন, পর্যটন কেন্দ্রের এমন অস্থিতিশীল পরিস্থিতি পর্যটকদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে বিনিয়োগকারীরা কুয়াকাটা বিমুখ হয়ে পড়বেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

খাগড়াছড়িতে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় যুবক আটক

শিবিরের বিরুদ্ধে গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ ও নারী নির্যাতনের অভিযোগ তুলে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রশিবিরের বিরুদ্ধে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

মাতামুহুরীর পথচলা: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কক্সবাজারে নতুন উপজেলার যাত্রা

প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায়: বুলডোজারে ভেঙে ফেলা হলো সীমানা প্রাচীর

সমালোচনার পর শিক্ষার্থীদের দাবিতে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখাবে রাকসু

রাবিতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোডাউন

রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার

১০

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলাতক ২

১১

বরগুনার তালতলী থানা ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

১২

বিশ্বকাপের উন্মাদনায় রামগঞ্জে ব্রাজিল বাড়ি সাজলো শিক্ষক শিমুল কান্তি দাস

১৩

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর জনসভা

১৪

দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

১৫

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে

১৬

পত্নীতলায় একদিনে তিন অস্বাভাবিক মৃত্যু, আইনগত ব্যবস্থা গ্রহণ

১৭

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

১৮

ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত

১৯

জমি বিরোধের সালিশ শেষে ছোট ভাইকে কুপিয়ে জখম, রাউজানে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

২০