সর্বশেষ
||নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২||পুশইন প্রতিরোধে দৌলতপুর সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী||অপহরণ নাকি প্রেমের টান? পুলিশ কনস্টেবলের মেয়েকে ঘিরে রহস্য, তদন্তে নতুন মোড়||সান্তাহারে কুখ্যাত মাদক কারবারি ‘শুটুকি’ গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড||বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত ১||পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, প্রাণ ফিরেছে পর্যটন নগরীতে||নওগাঁ সীমান্তে উত্তেজনা: শূন্য রেখায় ১৭ ভারতীয় নাগরিক, সতর্ক অবস্থানে বিজিবি||জিমেইল হ্যাক করে ব্যাংক ও বিকাশ-নগদ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২||নওগাঁর নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার||খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

পুশইন প্রতিরোধে দৌলতপুর সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সম্ভাব্য বিএসএফের পুশইন বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনসাধারণ যৌথভাবে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। সীমান্তের বিভিন্ন এলাকায় রাতভর পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা, যা সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার প্রায় ৪৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতীয় অংশে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইনের আশঙ্কা দেখা দেওয়ায় বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করেছে। বিভিন্ন বর্ডার আউটপোস্টে (বিওপি) অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারা ও নজরদারিতে অংশ নিচ্ছেন। তাদের সক্রিয় সহযোগিতার ফলে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হয়েছে। একই সঙ্গে মাইকিং ও জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, দেশের সীমান্ত রক্ষার স্বার্থে স্থানীয় জনগণ বিজিবির পাশে দাঁড়িয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশ প্রতিরোধে গ্রামবাসীরা পালাক্রমে টহলে অংশ নিচ্ছেন এবং এই কার্যক্রম চলমান থাকবে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দৌলতপুর সীমান্তে সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজর রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ বর্তমানে বিজিবির গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছেন। তাদের সহযোগিতা সীমান্ত সুরক্ষাকে আরও বেগবান করেছে। দেশের সীমান্ত রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২

পুশইন প্রতিরোধে দৌলতপুর সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী

অপহরণ নাকি প্রেমের টান? পুলিশ কনস্টেবলের মেয়েকে ঘিরে রহস্য, তদন্তে নতুন মোড়

সান্তাহারে কুখ্যাত মাদক কারবারি ‘শুটুকি’ গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত ১

পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, প্রাণ ফিরেছে পর্যটন নগরীতে

নওগাঁ সীমান্তে উত্তেজনা: শূন্য রেখায় ১৭ ভারতীয় নাগরিক, সতর্ক অবস্থানে বিজিবি

জিমেইল হ্যাক করে ব্যাংক ও বিকাশ-নগদ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২

নওগাঁর নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

১০

দাওয়াত খেতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ২

১১

বগুড়ার কৃতি সন্তান ফারুক আহমেদ অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

১২

সংঘর্ষের চিত্র ক্যামেরাবন্দি করায় সাংবাদিকের ওপর হামলা, নিউজ প্রকাশ না করার হুমকি

১৩

বরগুনা সদরে বজ্রপাতে মহিউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু

১৪

বান্দরবানে চলন্ত পর্যটকবাহী গাড়িতে আগুন, বড় দুর্ঘটনা এড়ালেন ১০ পর্যটক

১৫

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন

১৬

‎জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

১৭

প্রথমবার লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

১৮

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

সীমান্তে উত্তেজনা
লালমনিরহাটে ৩৩ ব্যক্তিকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

২০