মো: আব্দুল কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ সুরক্ষায় এগিয়ে নরসিংদী: বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর

Share this news with

নরসিংদীর মনোহরদীতে মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচ্ছন্ন হাফিজপুর গ্রাম গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর ও অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা ড. মো. আনোয়ারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব এ্যাড, আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, টিম লিডার মো. রফিকুল ইসলাম, সিনিয়র বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ খায়রুল আলম ভূঁইয়া, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটন, চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদসহ জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সঠিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাফিজপুর গ্রামকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল গ্রামে রূপান্তর করা সম্ভব হবে।

সভায় প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উপজেলার হাফিজপুর এলাকায় এই প্ল্যান্ট নির্মাণ করা হবে।

এদিকে, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণের জন্য জমিদাতা আসাদুজ্জামান বাদশাহর সঙ্গে ২০ বছরের জন্য স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি সম্পাদন করা হয়েছে। চুক্তিতে সভাপতি হিসেবে ডা. আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আবদুস সাত্তার স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জমিদাতা আসাদুজ্জামান বাদশাহ, সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের ভূমিকারও প্রশংসা করে উপস্থিত বক্তারা।

প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০