আরিফ হোসেন, ‎নোয়াখালী জেলা প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

Share this news with

দীর্ঘ ২৩ বছর পর বহুল কাঙ্ক্ষিত নোয়াখালী পৌর বণিক সমিতি-২০২৬ এর নির্বাচন উপলক্ষে সভাপতি পদে আপেল-রায়হান প্যানেলের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নোয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবদুল মোতালেব আপেল।

‎বুধবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় প্যানেলটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজুল ইসলাম রায়হান, সহ-সভাপতি প্রার্থী মাহমুদুর রশিদ হাসান, সহ-সভাপতি হারুন নুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মফিজ উল্ল্যাহ, কোষাধ্যক্ষ পদে আবু ছায়েদ, দপ্তর সম্পাদক পদে ফজলুল হক পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল, ক্রীড়া সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে আবুল কালাম এবং প্রচার ও সমাজসেবা সম্পাদক আবদুর রহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান কালে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোহরাব হোসেন ও সদস্য সাইফুল ইসলাম ও এডভোকেট গোলাম রাব্বানি উপস্থিত ছিলেন।

‎মনোনয়ন পত্র জমাদানের পর সাংবাদিকদের সাথে নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনের সভাপতি প্রার্থী আবদুল মোতালেব আপেল বলেন, “দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বেশ উচ্ছ্বসিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। আগামীদিনের ভোটের সার্থকতা আজ মনোনয়ন পত্র জমাদানের মধ্য দিয়ে হয়েছে। গত ২৩ বছর এই সংগঠনটির কোনো উন্নয়ন হয়নি। পৌর বণিক সমিতির বসার মতো একটা পরিবেশ নাই, প্রতিবাদ করারও লোকজন নেই। আমরা নির্বাচিত হলে বণিকদের সার্থে তাদের উন্নয়নে কাজ করবো। তাই সকলের নিকট দোয়া চাই।”

‎জানা যায়, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে মনোনয়নপত্র দাখিল ১৯ আগস্ট, যাচাই-বাছাই ১৯ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা ১৯ আগস্ট প্রকাশ, প্রত্যাহার ২২ আগস্ট, প্রতীক বরাদ্দ ২৪ আগস্ট।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১০

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১১

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৩

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৪

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৫

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৭

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৮

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৯

ধুনটে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

২০