আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪

Share this news with

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে জানানো হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এবং বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালায়।

অভিযানকালে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ৭ নারী ও ৭ পুরুষকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের বলে পুলিশের কাছে তথ্য পাওয়া গেছে। এছাড়া কয়েকজন নারী-পুরুষ বৈবাহিক সম্পর্কের বাইরে অনৈতিক সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযানের সময় হোটেলটির বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়। পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, হোটেলটিতে দীর্ঘদিন ধরে সন্দেহজনক লোকজনের যাতায়াত ছিল। এ কারণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। তারা প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কিছু ব্যক্তি দেহ ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এছাড়া কয়েকজন নারী-পুরুষের অবস্থানও সন্দেহজনক ছিল। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই ও ঘটনার বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং

জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় দুই রিক্সা চালক আটক

‎নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২

মির্জা ফখরুলকে জাবি জিয়া পরিষদের অভিনন্দন

বাংলাদেশে পৌঁছেছেন পীর সাবির শাহ, ঢাকায় ও চট্টগ্রামে জশনে জুলুসে নেতৃত্ব

কেন্দ্রীয় অংশ রিভিউ হলেও হল সংসদে আটকে কুবির কুকসু

স্বামী তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে অশ্রুসিক্ত দীপু মনি

আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

১০

বগুড়ার শেরপুর সরকারি কলেজে থামছে না টাকার খেলা

১১

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, শপথ কাল বঙ্গভবনে

১২

চাকরিতে পূর্ণবহালের দাবিতে ভিকটিম পুলিশ পরিবারের অনির্দিষ্টকাল অবস্থান

১৩

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

১৪

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াত নেতার

১৫

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

১৬

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

১৭

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

১৮

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

১৯

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

২০