আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

Share this news with

‎নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

‎সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎গুলিবিদ্ধরা হলেন, নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

‎গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল, দুটি সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ আমরা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলাম। ওই সময় পিছন দিক থেকে আমাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। এতে তাদেরর সঙ্গে থাকা পাঁচজনের মাথায়, হাতে পিঠে গুলিবিদ্ধ হয়। হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে চিনতে পেরেছেন বলে দাবি করেন তিনি। এ সময় পিচ্চি রিয়াদ আমাকে জামায়াত-শিবির করি বলে মন্তব্য করে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়।

‎স্থানীয় সূত্র জানায়, হারুন ও রায়হানের মধ্যে পূর্ববিরোধের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটে।  মূলত হারুন ও তার লোকজন তাদের প্রতিপক্ষ রায়হানের লোকজন ভেবেই এদের ওপর গুলি চালায় বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

‎অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিক কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

‎বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পিছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

‎নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যা করল মা

নারীদের যাতায়াতে চালু হলো বিআরটিসির পিংক বাস

নেপালের সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

নিবন্ধিত অথচ অভিভাবকহীন ধুনট পাবলিক লাইব্রেরি ভূগছে নানা সংকটে

জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অনির্দিষ্টকাল অবস্থান কর্মসূচি

ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে এলএসপিদের অবস্থান কর্মসূচি

তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের

১০

কুড়িগ্রামে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি মুনতাসির, শ্রেষ্ঠ ওসি আজিম উদ্দিন

১১

গোবিপ্রবিতে ‘অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট’ ও ‘ওয়েলবিং’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

১২

অভিযোগের পর তদন্ত, তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম স্থগিত

১৩

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা আটক

১৪

২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক দিশা

১৫

পূর্ববিরোধের জেরে ধুনটে বিষ দিয়ে তিন গরু হত্যার অভিযোগ

১৬

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

১৭

শিলক খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

১৮

লংমার্চ সফল করতে বাস্তবায়ন কমিটির বৈঠক, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম কর্মসূচি

১৯

সান্তাহারে অনৈতিক কাজে যুবক-যুবতী আটক, লাইসেন্স না থাকায় দুই আবাসিক হোটেলকে জরিমানা

২০