ঢামেক প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউমার্কেটে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২

Share this news with

রাজধানীর নিউমার্কেট এলাকায় তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জানা যায়, বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে নিউমার্কেট থানাধীন ইস্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় একটি মসজিদকে কেন্দ্র করে তাবলীগ জামাতের জুবায়ের গ্রুপ ও সাদ গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় আবু জাফর (৩৭), পেশায় দর্জি দোকান ‘সুশীলা টেইলার্স’-এর মালিক এবং শহিদুল (২৫), পেশায় মোবাইল ফ্লেক্সিলোড ব্যবসায়ী আহত হন। আহত আবু জাফরের বাড়ি হাজারীবাগ এলাকায় এবং শহিদুলের বাড়ি এলিফ্যান্ট রোড এলাকায় বলে জানা গেছে।

সংঘর্ষের পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বাহক হিসেবে তাদের হাসপাতালে নিয়ে আসেন মাওলানা আখতারুজ্জামান, যিনি সংশ্লিষ্ট মার্কেটের সহযোগী হিসেবে পরিচিত।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা ও নুহাস বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

১

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ: অভিযুক্ত মূল হোতা বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা মুরাদ এখন কুড়িগ্রামে, পলাতক সহযোগী

২

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৩

মিরপুর-১০-এ শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ শ্রমিকরা

৪

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

৫

ঢাবিতে আজিমপুর কলোনিতে শিক্ষার্থী উচ্ছেদের প্রতিবাদে জাতীয় ছাত্রসভার সংবাদ সম্মেলন

৬

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

৭

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

৮

পাসের হার কমলেও বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে, জিপিএ-৫ পেয়েছেন ৭৪৭ শিক্ষার্থী

৯

সদর উপজেলাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

১০

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

১১

৩০ হাজার টাকা বেতনের দাবিতে শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

১২

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৩

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৪

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

১৫

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

১৬

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

১৭

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৮

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

১৯

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

২০