মেহেদী হাসান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ-নাটোর মহাসড়ক: নসিমন-পিকআপ সংঘর্ষে ১২ নির্মাণ শ্রমিক আহত

Share this news with

নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার মাধাইমুড়ি এলাকায় নসিমন ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধাইমুড়ি গ্রামে নির্মাণকাজ শেষে শ্রমিকরা নসিমনে করে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ-নাটোর মহাসড়কের মাধাইমুড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। এতে নসিমনে থাকা ১২ জন শ্রমিক আহত হন।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

১

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

৩

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

৪

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

৬

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

৭

বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

৯

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১০

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, ইউপি সদস্যের লাশ হস্তান্তর

১১

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১২

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ১

১৩

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

১৪

জ্বালাও-পোড়াও ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

১৫

মিরপুর-১৪ কাফরুলে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

১৬

বিশ্ব আকুপাংচার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

১৮

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১৯

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২০