
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই”—প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে ধুনট উপজেলায় র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। ধুনট উপজেলা পরিষদের ইছামতী হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি, ধুনটের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলাশয় রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং অবৈধ ও ক্ষতিকর মাছ ধরার উপকরণ বন্ধে সবাইকে আরও সচেতন হতে হবে। পরে সফল মৎস্যচাষী, ব্যক্তি ও উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ধুনট থানার (ওসি) তদন্ত শুকুর আলী, উপজেলা মৎস্য অফিস সহকারী রাকিব হাসান, ক্ষেত্র সহকারী রেজাউল করিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য উৎপাদনে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন