আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

Share this news with

বগুড়ার ধুনটে বাবা ও শিশুকে হত্যার অভিযোগসহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হাকিম ওরফে লিটনকে (৩৫) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকা লিটনকে বুধবার রাতে টাঙ্গাইল সদর থানার সারাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিটন ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নিমগাছী পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন সাকিদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, লিটনের বিরুদ্ধে ধুনট থানায় হত্যা, লাশ গুমসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। এর মধ্যে বাবা ও শিশুকে হত্যার অভিযোগও রয়েছে। এসব মামলায় আদালতের ওয়ারেন্ট জারি হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, লিটনের অবস্থান শনাক্ত করতে তথ্য সংগ্রহের একপর্যায়ে টাঙ্গাইলের সারাটিয়া এলাকায় তার অবস্থান সম্পর্কে গোপন সংবাদ পাওয়া যায়। পরে ধুনট থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হাকিম ওরফে লিটনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধুনট থানায় চারটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর লিটনকে ধুনট থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বগুড়া আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০