
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক (২৫) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে কারওয়ান বাজার রেললাইন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সকাল ৯টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়।
বর্তমানে ওই যুবক ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৩ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
আহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারীর নাম মানিক বলে জানা গেছে।
মন্তব্য করুন