সর্বশেষ
||cw-check-https://test.com/||নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১||সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার||দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র||শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১||‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭||গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান||কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ||মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪||বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা
মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী ‘বাডাস মেডিকেল ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত

Share this news with

​ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘বাডাস মেডিকেল ক্যাম্প-২০২৬’।

বৃহস্পতিবার (২৫ জুন) পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। অনুষ্ঠানের শুরুতেই আয়োজকরা অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

​এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশাদুর জামান চৌধুরী মানু, পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির বাবলু আহমেদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, সহ-সভাপতি বাবলু রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম এবং সাবেক সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।

সকাল থেকেই পীরগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত রোগীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ক্যাম্পে ডায়াবেটিস, মেডিসিন, হৃদরোগ, চক্ষু, গাইনি ও শিশুসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। অনেক বয়স্ক ও অসহায় রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। গ্রামীণ জনপদে উন্নত চিকিৎসকের অভাব দূর করতে ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের মেডিকেল ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কাজ পরিচালনা করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন তারা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

​দিনব্যাপী সেবা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ অংশগ্রহণকারী চিকিৎসক ও রোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

cw-check-https://test.com/

নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১

সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার

দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

১০

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

১১

মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার

১২

শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!

১৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

১৪

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

১৫

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

১৬

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

১৭

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

১৮

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

১৯

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

২০