
লালমনিরহাট সদর উপজেলার মোস্তফী এলাকায় ওষুধের ফার্মেসি ও খাবারের দোকানে জনস্বার্থ রক্ষায় আজ বৃহস্পতিবার (২৫ জুন) অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পারভেজ খান এবং জনাব মোঃ মামুনুর রশিদ।
অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্বের সতর্কতা করা সত্বেও বিক্রয়ের জন্য নিষিদ্ধ ‘ফিজিশিয়ান’স স্যাম্পল’ হিসেবে অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির অপরাধে একটি ফার্মেসিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি ঘটনাস্থলেই জব্দকৃত নিষিদ্ধ ওষুধসমূহ ধ্বংস করা হয়।
উৎপাদন ও মেয়াদের তারিখ এবং মূল্য প্রদর্শন ব্যতিত প্যাকেটজাত খাদ্যপণ্য বিক্রয় করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ০২টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ৩,৫০০ টাকা জরিমানা ও ওজনে কারচুপি করার অপরাধে আরও ০১টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ১,৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটবৃন্দ জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন