আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) আয়োজিত ‘পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দৈনিক আমার দেশ- এর সম্পাদক ড. মাহমুদুর রহমান।

আলোচনায় ড. মাহমুদুর রহমান বলেন, পলাশীর যুদ্ধ কেবল একটি সামরিক পরাজয় নয়, বরং বাংলার অর্থনৈতিক স্বাধীনতা হারানোর সূচনা। ১৭৬৫ সালে দেওয়ানি লাভের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সম্পদ লুণ্ঠনের বৈধ অধিকার অর্জন করে এবং অল্প কয়েক বছরের মধ্যেই ভয়াবহ দুর্ভিক্ষে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু ঘটে। ইতিহাসের এই অধ্যায় জাতীয় ঐক্যের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ১৯৪৭ ও ১৯৭১ উভয় ঘটনাই বাংলাদেশের ইতিহাস ও জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। ইতিহাসকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে সত্যের ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে ব্রিটিশদের প্রচারিত অপপ্রচার ও চরিত্র হননের বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও গবেষণার তাগিদ দেন তিনি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জাতীয় ঐক্য কোনোভাবেই বিভক্ত হতে দেওয়া যাবে না। রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও তা যেন এমন পর্যায়ে না পৌঁছায়, যাতে পরাজিত ফ্যাসিবাদ বা অন্য কোনো অশুভ শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়।

প্রধান অতিথির বক্তব্যে জাবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, পলাশীর যুদ্ধ ছিল স্বাধীনতা হারিয়ে দীর্ঘ উপনিবেশিক শাসনের সূচনা। ইতিহাসের বড় শিক্ষা হলো, ব্যক্তিগত লোভ, ষড়যন্ত্র ও ক্ষমতার আকাঙ্ক্ষা রাষ্ট্রের জন্য কখনোই কল্যাণকর নয়। দেশীয় স্বার্থগোষ্ঠী বিদেশি শক্তির সঙ্গে আপস করলে রাষ্ট্রের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে এসে একসময় রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। বর্তমান বিশ্বেও অর্থনৈতিক আধিপত্য ও বাণিজ্যিক প্রভাবের মাধ্যমে নতুন ধরনের উপনিবেশবাদ কাজ করতে পারে। তাই উন্নয়নের পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষা, সততা, দেশপ্রেম ও জাতীয় ঐক্য সমানভাবে গুরুত্বপূর্ণ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিনিময়ে কোনো উন্নয়ন গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. সালাহউদ্দীন।

জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামসহ ছাত্র সংসদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০