
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ একসঙ্গে আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টা ৩৫ মিনিটে প্রধান জামাতের সাথে নামাজ আদায় করেন তারা।
ঈদগাহের এই প্রধান জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি নানা শ্রেণী-পেশার মানুষ এ জামাতে অংশ নিয়েছেন।সকাল থেকেই হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাজধানীর বিপুল সংখ্যক মুসল্লি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন।
মন্তব্য করুন