আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীন সফর তালিকায় জায়গা হয়নি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বকারী রাবি ছাত্রদল নেতা রিদয়ের

Share this news with

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রিক ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা, রাকসু নির্বাচনে সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও চীন সফরে বিএনপি কর্তৃক প্রকাশিত ছাত্র প্রতিনিধি তালিকায় স্থান পাননি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিক্ষা ও পাঠক্রম বিষয়ক সম্পাদক রেদওয়ান ইসলাম রিদয়।

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে ১০ দিনের এক রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংশ্লিষ্ট ২০ সদস্যের এক তরুণ প্রতিনিধি দল। তবে প্রতিনিধি দলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল ও যুবদলের নেতাদের নাম থাকলেও দেশের অন্যতম স্বায়ত্তশাসিত বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোনো নেতার নাম না থাকায় হতাশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

দূতাবাস সূত্রে জানা যায়, আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে এই সফর। সফরকারী প্রতিনিধি দলে বিএনপির বিভিন্ন পর্যায়ের ২০ জন তরুণ ও ছাত্রনেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকায় স্থান পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন— মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মাহাদি হাসান জুয়েল, শ্যামল মালুম, জাহির রাইহান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মো. মনিরুল আলম। এছাড়াও রয়েছেন আবিদুল ইসলাম খান, তানভীর বারী হামিম, আব্দুর রশিদ জিতু, আয়ুব রহমান, শ্রাবন্তী আক্তার, নওশীন তাবাসসুম অথৈ, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন বৈশাখী, রাবেয়া তাহসিন মুন ও জান্নাতুল নওরীন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় রেদওয়ান ইসলাম রিদয় বলেন, “ছাত্ররাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় থেকেছি। রাকসু নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করেছি, সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করেছি এবং আন্তর্জাতিক পর্যায়েও দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা ও কাজের জায়গা থেকে মনে করি, প্রতিনিধি তালিকায় বিবেচনায় আসার মতো যোগ্যতা ও সক্ষমতা আমার ছিল।”

তিনি আরও বলেন, “তবে এটিকে আমি ব্যক্তিগতভাবে দেখছি না। আমার বিশ্বাস, শুধু আমার নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরও অনেক যোগ্য ও ত্যাগী নেতাকর্মীর নামও এই তালিকায় আসতে পারত। ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক ও অবদানভিত্তিক মূল্যায়ন প্রত্যাশা করি।”

তিনি জানান, ব্যক্তি স্বীকৃতির চেয়ে আদর্শ, সাংগঠনিক দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করাকেই তিনি অধিক গুরুত্ব দেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ১৪ মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই আমন্ত্রণ জানান। সম্প্রতি ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে প্রকাশিত একটি তালিকা থেকে তরুণ নেতাদের এই সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, সফরকালে প্রতিনিধি দলটি চীনের ঐতিহাসিক চংকিং ও আধুনিক সাংহাই শহর পরিদর্শন করবে। এ সময় তারা চীনের উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, উচ্চপর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের প্রশাসনিক কাঠামোসহ দেশটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১০

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১১

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১২

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৩

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৪

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৬

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

১৭

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১৮

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৯

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

২০