পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১২ মে ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে গার্মেন্টস পণ্য আত্মসাৎ: মূলহোতাসহ গ্রেপ্তার ৫

Share this news with

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশের এক সফল অভিযানে গার্মেন্টস পণ্য আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে আত্মসাৎকৃত কাপড়ের বড় একটি অংশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত ২টা থেকে ১৫ এপ্রিল সকাল ৯টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। মামলার প্রধান আসামি মোঃ বেলাল (২৩) চালক হিসেবে চট্টগ্রাম বন্দরের এনসিওয়াই ইয়ার্ড হতে ৩৭ রোল গার্মেন্টস পণ্য (কাপড়) নিয়ে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ‘সিমবা ফ্যাশন লিঃ’ এর উদ্দেশ্যে রওনা হন। কিন্তু গন্তব্যে না পৌঁছে তিনি তার সহযোগীদের সহায়তায় আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যের এই পণ্যগুলো আত্মসাৎ করেন।

ঘটনার পর বন্দর থানায় নিয়মিত মামলা রুজু হলে অভিযানে নামে পুলিশ। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রহিম-এর নেতৃত্বে এসআই মনিরুল আলম খোরশেদ ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (১২ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মোঃ বেলাল (২৯) – (প্রধান আসামি ও চালক)।
২. মোঃ আনোয়ার (৩১)
৩. মোঃ ফারুক (৩২)
৪. মোঃ নাছির (৫২)
৫. মোঃ জসিম (৪১)

প্রধান আসামি বেলালের দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বাকি ৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মোঃ নাছিরের জবানবন্দি অনুযায়ী ০৬টি খাকি রঙের কাপড়ের রোল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বন্দর থানা সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের দণ্ডবিধির ৪০৭/৪২০/১০৯ ধারায় রুজুকৃত মামলায় (মামলা নং-১৫, তারিখ: ১২/০৫/২০২৬ইং) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০