সর্বশেষ
||১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক||রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন
পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১২ মে ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ২৩ মামলার আসামি ‘ডাইল করিম’ অস্ত্রসহ গ্রেপ্তার

Share this news with

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. করিম ওরফে ‘ডাইল করিম’ (৪৩) নামে এক কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ মে) হাজারী গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি (অস্ত্র) উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. করিম ওরফে আব্দুল করিম হাজারী গলি এলাকার মৃত জাহাঙ্গীর (প্রকাশ শাহজাহান) এর ছেলে। এলাকায় তিনি ‘ডাইল করিম’ নামেই পরিচিত।

পুলিশি রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আব্দুল করিম নগরীর এক আতঙ্কের নাম। তার বিরুদ্ধে ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন, মাদক ব্যবসা এবং বিস্ফোরক দ্রব্য আইনে নগরীর বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে কেবল মাদক ও বিশেষ ক্ষমতা আইনেই রয়েছে ২১টি মামলা।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার হাজারী গলি এলাকায় পুলিশের একটি চৌকস দল ঝটিকা অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি করিমের। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্যে জানা যায়, “গ্রেপ্তারকৃত করিম একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তিনি ২০২৪ সালের একটি বিস্ফোরক মামলা এবং ২০২৬ সালের ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক

রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

১০

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

১১

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১৩

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৫

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৬

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৭

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৮

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৯

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

২০