পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল: পুলিশের অভিযানে ১৯ জন গ্রেফতার

Share this news with

চট্টগ্রাম মহানগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ সংলগ্ন এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবারের ওই মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে আজ শুক্রবার (১৫ মে) নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশের তথ্যমতে, গত ১৪ মে (বৃহস্পতিবার) সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে মিছিল বের করেন। মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ৮টি কাঠের লাঠি ও ১৫টি ইটের টুকরো উদ্ধার করেছে।

ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের প্রোফাইল বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, ধৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্রবাজি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মতো একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। বর্তমানে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০