চকরিয়া প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

Share this news with

কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনায় চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের ডুলাহাজারা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, ধর্মীয় পুরোহিত, বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি ডুলাহাজারা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারে সংক্ষিপ্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

চকরিয়া থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক দিশা

পূর্ববিরোধের জেরে ধুনটে বিষ দিয়ে তিন গরু হত্যার অভিযোগ

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

শিলক খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

লংমার্চ সফল করতে বাস্তবায়ন কমিটির বৈঠক, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম কর্মসূচি

সান্তাহারে অনৈতিক কাজে যুবক-যুবতী আটক, লাইসেন্স না থাকায় দুই আবাসিক হোটেলকে জরিমানা

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

নারী সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ভারতে মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে এমএফআই রাইটস ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সভা

১০

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সৈকত-তাহমিনা’কে ঘিরে ভিডিও, সত্যতা যাচাই হয়নি

১১

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

১২

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

১৩

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

১৪

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

১৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

১৬

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

১৭

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

১৮

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

১৯

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

২০