জুবাইর, গোবিপ্রবি প্রতিনিধি
১১ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান পালিত

Share this news with

অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)-এর আয়োজনে কেক কেটে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সোমবার (১১ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, প্রক্টর ড. এস. এম. আহসান, ছাত্র উপদেষ্টা কাজী মোহাম্মদ মাহবুব, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. সামছুল আরিফিন, ক্যাফেটেরিয়ার পরিচালক ড. মো. বশির উদ্দিন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান খাঁন এবং সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক নাঈম আশরাফসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

বিশেষ অতিথি বক্তব্যে উপ- উপাচার্য অধ্যাপক ড।. সোহেল হাসান বলেন, “আমরা সত্যিই অনেক খুশি যে নতুন একটি নিউজ পোর্টাল, এশিয়ান পোস্ট, যাত্রা শুরু করতে যাচ্ছে। আশা করি তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের সমৃদ্ধি কামনা করি এবং আশা প্রকাশ করছি, তারা নির্ভীকভাবে সত্য প্রকাশ করে যাবে।”

প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “যাত্রা ছোট পরিসরে হলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এশিয়ান পোস্ট দ্রুত একটি গ্রহণযোগ্য নিউজ পোর্টালে পরিণত হতে পারে। বর্তমানে অনেক গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করলেও এশিয়ান পোস্টের কাছে প্রত্যাশা—তারা হলুদ সাংবাদিকতা এড়িয়ে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় সাংবাদিক সমিতির মাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় ও সাংবাদিকতা—উভয় ক্ষেত্রই সমৃদ্ধ হবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১০

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১১

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১২

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৩

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৪

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৫

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৬

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৭

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

২০