সর্বশেষ
||আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ||যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার||মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক||‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য||টিকাতলী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে ভর্তি||বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪||জনতার আস্থা ফেরাতে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান খান||ফুলবাড়ীর হামলায় আহতদের দেখতে হাসপাতালে এমপি ড. আতিক মুজাহিদ, ‘সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়’||প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ গ্রেফতার ৩||পল্লবীর সেকশন-১১ এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
আল মুমিন সরকার -রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৪ জুন ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুম-অপহরণ নাটক ও নারী নির্যাতনের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Share this news with

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের ‘নাটক’ সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারবিরোধী অপপ্রচার এবং সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

রোববার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল শাখার নেতাকর্মী ও সংগঠনের দায়িত্বশীল নেতারা অংশ নেন। এ সময় তারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মিঠু বলেন,
“বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী একটি সংগঠনকে ঘিরে জুলাই অভ্যুত্থানের পর অনেকেই ইতিবাচক পরিবর্তনের আশা করেছিলেন। কিন্তু বর্তমানে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, ভ্রূণহত্যা ও নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উঠছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে অস্বীকার করেছে, তারা কোন নৈতিকতায় রাজনীতি করছে—সেটি আজ জাতির কাছে প্রশ্ন।”

রাবি ছাত্রদলের সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন,
“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানের বিরুদ্ধে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে। অভিযোগ ওঠার পর তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে বিষয়টিকে গুম হিসেবে প্রচার করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হয় বলে আমরা মনে করি। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ কর্মসূচি।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন,
“দেশের মানুষের মধ্যে একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর কার্যক্রম বন্ধ হওয়া উচিত। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।”

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন,
“মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী শক্তির বিরুদ্ধে অতীতেও জনগণ অবস্থান নিয়েছে। যারা ধর্মের নাম ব্যবহার করে অপরাধকে আড়াল করার চেষ্টা করে, তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন,
“দেশবিরোধী ও সহিংস রাজনীতির পরিবর্তে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ

যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য

টিকাতলী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে ভর্তি

বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

জনতার আস্থা ফেরাতে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান খান

ফুলবাড়ীর হামলায় আহতদের দেখতে হাসপাতালে এমপি ড. আতিক মুজাহিদ, ‘সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়’

প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ গ্রেফতার ৩

পল্লবীর সেকশন-১১ এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

মিরপুরে ইনসাফের জজবার উদ্যোগে শেখ হাসিনার প্রতীকী ‘ফাঁসির মঞ্চ’ প্রদর্শনী

১১

মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সেমিনার, ৬ দফা দাবি উত্থাপন

১২

‎নোয়াখালীতে ১৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

১৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

১৪

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

১৫

ডিবি পরিচয়ে মতিঝিল থেকে অপহরণ, পুলিশ ভ্যানে নিয়ে ৫৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

১৬

বগালেক ভিউ পয়েন্টে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু, মরদেহ উদ্ধার

১৭

মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন শেষে সেমিনার অনুষ্ঠিত

১৮

বায়তুল মোকাররমে অভিযানে ৪৬৪টি ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

১৯

মিরপুরে মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

২০