রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষির উন্নয়নে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির বিকল্প নেই: কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Share this news with

কৃষির উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, কৃষকদের আধুনিক পদ্ধতির সঙ্গে সম্পৃক্ত করে কৃষি উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা জরুরি।

​শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে উদ্বুদ্ধ ও দক্ষ করে তুলতে আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলারোয়ার আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেস কৃষি ও গ্রামীণ রূপান্তর, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

​কলারোয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলারোয়া উপজেলা শাখার মুখপাত্র মো. রইছ উদ্দীন।

​কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করা গেলে কৃষকদের আয় বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং একটি আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০