আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

Share this news with

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ডাকাতি ও চুরি মামলার ৬ জন, মারামারি মামলার ২ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের হাটহাজারী এবং কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও চুরি মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আলাউদ্দিনের বিরুদ্ধে ২১টি এবং মো. আনিছের বিরুদ্ধে ১৭টিসহ দেশের বিভিন্ন থানায় স্বর্ণ চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া ২ জন গৌরীপুর বাজার ও সুনামগঞ্জে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, এসআই (নিঃ) মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মারামারি মামলার আসামি মো. আলম (৫৫) ও ফাতেমা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করেন।

এছাড়া এসআই (নিঃ) রবিউল ইসলাম বিশেষ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেল (২৬)-কে গ্রেপ্তার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১০

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১১

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৩

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৪

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৫

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৬

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৭

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৮

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৯

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

২০