মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইসিটি বিভাগের সহযোগী সংগঠন আইসিটি এসোসিয়েশন-এর ২০২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শফিউল আলম চৌধুরী।

রোববার (২৩ আগস্ট) এসোসিয়েশন প্রধান উপদেষ্টা আলিমুল রাজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. আসিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ইকবাল হায়দার ইমন কোষাধ্যক্ষ মো. রায়হান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রমিত মজুমদার, সমাজকল্যাণ ও খাদ্য সম্পাদক নাবিদুল হাসান নাবিল, ওয়েব ও প্রকাশনা সম্পাদক সুলতানা আক্তার, শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ, মহিলা শিক্ষার্থী সম্পাদক সাওদা হক শৈলী এবং বিভিন্ন শিক্ষাবর্ষের একাধিক কার্যনির্বাহী সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে সম্মানিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমার ওপর আস্থা রেখে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। সভাপতি ও পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। একাডেমিক উৎকর্ষ, সহশিক্ষামূলক কার্যক্রম, টেকনিক্যাল দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়াই আমাদের লক্ষ্য।”

নবনির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় সম্মানিত শিক্ষক ও সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং বিভাগের জন্য ইতিবাচক কাজ করার সুযোগ। একাডেমিক ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করব। সবার মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে অর্পিত দায়িত্বের মর্যাদা রক্ষা করাই আমাদের অঙ্গীকার।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০