সর্বশেষ
||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব||জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার||মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল||সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড||‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎
নিজস্ব সংবাদদাতা
৬ জুন ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারখানা বন্ধের নোটিশ, মিরপুরে শ্রমিক বিক্ষোভে সড়ক অবরোধ

Share this news with

রাজধানীর মিরপুরে ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেড কারখানা বন্ধের নোটিশকে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে মিরপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে ভাষানটেক থানার কচুক্ষেত বাজার এলাকায় অবস্থিত ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। নোটিশে বলা হয়, মালিকপক্ষের অভ্যন্তরীণ সমস্যার কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে।

এ ঘোষণার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সকাল ১১টার দিকে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন এবং কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করেন। এর ফলে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা অভিযোগ করেন, পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রুত কারখানা চালু এবং কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে শরীফ আহমেদ ভূঁইয়াসহ বেশ কয়েকজন শ্রমিক প্রতিনিধি নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১০

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১১

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১২

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১৩

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১৪

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

১৫

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

১৬

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, আটক ৩

১৭

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৮

বাংলা ছবি নিয়মিত না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

১৯

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: এখনো তাড়া করে ফেরে সেই বিভীষিকাময় স্মৃতি

২০