সর্বশেষ
||সবুজে ঘেরা পাহাড়ে জীবনের ভরসা— “জুম চাষ”||কোরবানির ঈদে পশুর হাট: প্রত্যাশার চেয়ে হতাশায় শেষ হলো ভূরুঙ্গামারীর হাট||কমলগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুইটি গ্ৰাম প্লাবিত||দোয়ারাবাজারে ভাগ্নের হাতে খালা খুন, ঘাতকসহ আটক ৩||ত্যাগের মহিমায় বগুড়াবাসীকে জেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা||বিগত দুই সরকার প্রাইভেট খাত থেকে লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি – স্বাস্থ্য মন্ত্রী||বগুড়ার শেরপুরে চোর সন্দেহে যুবক আটক||চাকরির টোপে রাশিয়া নিয়ে সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ, দোষীদের শাস্তি দাবি পরিবারের||কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ার সড়কে গাছ উপড়ে জনবিঘ্নিত||নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি

কমলগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুইটি গ্ৰাম প্লাবিত

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে দুইটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, টানা তিন দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে খালের বাঁধটি ভেঙে যায়। পরে দ্রুতগতিতে পানি আশপাশের লোকালয়ে ঢুকে পড়ে।

এতে ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ছনগাঁও-ভানুবিল সড়কসহ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক। অনেক এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই ঢলের পানি বসতবাড়ির আঙিনায় ঢুকে পড়ে। সকাল থেকে অনেককে হাঁটুপানির মধ্যে চলাচল করতে দেখা গেছে। পানির স্রোতে ঘরবাড়ি ও গ্রামীণ অবকাঠামোর সড়ক ও ক্ষতি হয়েছে।

ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন ও ছনগাঁও গ্রামের রাধা কান্ত সিংহ জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ঢলের পানি প্রবেশ করায় তারা বিপাকে পড়েছেন। তাদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পানিতে প্লাবিত হয়েছে।

উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৭০ থেকে ৮০টি বাড়ি ঘরের আঙিনা তলিয়ে গেছে। গ্রামের বিভিন্ন সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য পাওয়া গেছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজে ঘেরা পাহাড়ে জীবনের ভরসা— “জুম চাষ”

কোরবানির ঈদে পশুর হাট: প্রত্যাশার চেয়ে হতাশায় শেষ হলো ভূরুঙ্গামারীর হাট

কমলগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুইটি গ্ৰাম প্লাবিত

দোয়ারাবাজারে ভাগ্নের হাতে খালা খুন, ঘাতকসহ আটক ৩

ত্যাগের মহিমায় বগুড়াবাসীকে জেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা

বিগত দুই সরকার প্রাইভেট খাত থেকে লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি – স্বাস্থ্য মন্ত্রী

বগুড়ার শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

চাকরির টোপে রাশিয়া নিয়ে সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ, দোষীদের শাস্তি দাবি পরিবারের

কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ার সড়কে গাছ উপড়ে জনবিঘ্নিত

নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি

১০

Unibrains’ এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১১

পবিত্র ঈদুল আযহায় প্রবাসীদের অর্থায়নে HRHES’র উদ্যোগে মনোহরদীতে ঈদ সামগ্রী বিতরণ

১২

মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক”

১৩

দুপুরে শিবির, রাতে ছাত্রদল, নৈশভোজে নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা

১৪

প্রথমবারের মতো ‘নেচার ইনডেক্সে’ স্থান পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

১৫

‎খাগড়াছড়িতে চাঁদা না পেয়ে স্কেভেটারে আগুন

১৬

চীন সফর তালিকায় জায়গা হয়নি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বকারী রাবি ছাত্রদল নেতা রিদয়ের

১৭

ভিজিএফের চাল চাইতে গিয়ে নারীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত নারী ইউপি সদস্য

১৮

মহাদেবপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসীদের মাঝে নারী ইউপি সদস্যের ঈদ উপহার

১৯

সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী গ্রেফতার

২০