মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওসিকে এমপি মোবাশ্বেরের লালকার্ড

Share this news with

কুমিল্লা-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, লালমাই থানার ওসি নুরুজ্জামানকে ‘লাল কার্ড’ দেখানো হয়েছে। এ থানায় যোগদানের পর ওসি নুরুজ্জামান আইনশৃঙ্খলার উন্নয়নে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ওসি আমাকে আইন শেখানোর চেষ্টা করে; কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এলাকার মানুষের সমস্যা ও বাস্তবতা সম্পর্কে অবগত। আমি মনে করি, তার কর্মকাণ্ড নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। রোববার (১৪ জুন) বিকালে এমপি মোবাশ্বেরের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে শনিবার রাতে লালমাই উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মতবিনিময়কালে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, লালমাইয়ের ওসিকে আমি লাল কার্ড দেখিয়েছি। এই ওসি আমার এলাকায় থাকার প্রয়োজন নেই। তার কর্মকাণ্ড নিয়ে আমি সন্তুষ্ট নই। ওসি নুরুজ্জামান লালমাই থানায় যোগদানের পর থেকে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। এতে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এমপি বলেন, আমি এলাকায় গেলে অনেক সময় তাকে পাওয়া যায় না। বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতে গেলেও কাঙ্ক্ষিত সহযোগিতা মেলে না। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। আমি ডিআইজি এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। এরপরও তাকে সরানোর কোনো উদ্যোগ চোখে পড়েনি। প্রয়োজন হলে আমি বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করব।

মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি প্রশাসনের ছত্রছায়ায় থেকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ পাচ্ছেন, যা স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১০

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১১

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১২

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৩

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৪

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১৬

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১৭

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৮

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৯

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২০