সর্বশেষ
||খাবারে রং ও অবৈধ মাটি কাটার দায়ে ৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা||গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক||দ্বিতীয় বারের মত জেলগেটেই ফের আটক লালমনিরহাট জেলা আ.লীগ নেতা সিরাজুল হক||চট্টগ্রামের আকবরশাহে ১০০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার||বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত, চিকিৎসা চলছে সাতক্ষীরা সদর হাসপাতালে||বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: সিএমপিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত||বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার||জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর||ডিসি-এসপি সেজে প্রতারণা, ৩৮ সিম ও ৪ মোবাইলসহ যুবক গ্রেফতার||আবাসন মিললেও কাটেনি সংকট: মানিকহার আদর্শ গ্রামের বাসিন্দাদের দুর্যোগকালীন টিকে থাকার লড়াই

একটা মহল দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরী করার চেষ্টা করছে— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Share this news with

একটা মহল দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরী করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি সকলকে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়র রুহিয়া উপজেলা বাস্তবায়ন করার গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরআগে মির্জা ফখরুলকে রুহিয়া উপজেলার সর্বস্তরের জনগণ গণসংবর্ধনা প্রদান করেন।

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমার আবেদন- এই অস্থিতিশীলতা যাতে না করতে পারে তার জন্যে আপনাদেরকে সতর্ক ও সজাগ থাকার আহবান করছি। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গড়বার কাজ শুরু করছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই।

তিনি বলেন, তারেক রহমানের সরকার কথার সরকার, যে কথাগুলো দিয়েছি আমরা সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। তিনি বলেছিলেন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি কথা, সেই কাজগুলো আমরা শুরু করেছি। অন্যান্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটি পূরণ করার জন্য আমরা ইতিমধ্যে কাজগুলো শুরু করেছি। আপনারা দেখেছেন এই সরকারের বয়স মাত্র তিন মাস, এই তিন মাসের মধ্যে আমরা কাজ করবার চেষ্টা করে যাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, বন্ধুগণ আরেকটা ভালো খবর আছে আপনারা সবাই দেখেছেন তারেক রহমানের নেতৃত্বে গতকালকের জাতিসংঘের নির্বাচনে প্রেসিডেন্ট পদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এটা একটা বিরল সংবাদ, বাংলাদেশের মত একটা ছোট দেশ আজকে জাতিসংঘে সভাপতিত্ব করবে এবং আগামী এক বছরের জন্য।

জনগণকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। আমি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ, সব শ্রেণির মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই তাদের সমর্থণে আজকে আমি কাজ করার সুযোগ পেয়েছি।

নারী সমাজের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নারীরা এমনিতেই সংগঠিত, তাদেরকে আরও সংগঠিত হতে হবে। সংগঠিত হওয়ার মাধ্যমে নারীদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পরম করুনাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই আমরা নির্বাচনের পূর্বে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও বড়মাঠে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার সবগুলো একে একে আমরা পূরণ করার চেষ্টা করছি।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাবারে রং ও অবৈধ মাটি কাটার দায়ে ৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক

দ্বিতীয় বারের মত জেলগেটেই ফের আটক লালমনিরহাট জেলা আ.লীগ নেতা সিরাজুল হক

চট্টগ্রামের আকবরশাহে ১০০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত, চিকিৎসা চলছে সাতক্ষীরা সদর হাসপাতালে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: সিএমপিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর

ডিসি-এসপি সেজে প্রতারণা, ৩৮ সিম ও ৪ মোবাইলসহ যুবক গ্রেফতার

আবাসন মিললেও কাটেনি সংকট: মানিকহার আদর্শ গ্রামের বাসিন্দাদের দুর্যোগকালীন টিকে থাকার লড়াই

১০

হোটেলে কক্ষ নেই তবুও সৈকতের বেঞ্চে রাত, চাঁদের আলো আর সমুদ্রের মিতালিতে খুঁজে মিলছে প্রশান্তি

১১

একটা মহল দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরী করার চেষ্টা করছে— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

১২

দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

১৩

‎জালিয়াপাড়ায় অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা

১৪

কদমগাছে গাছে ফুলের সমারোহ

১৫

হোসেনপুরে অটোরিকশার চাপায় মসজিদের খাদেম নিহত

১৬

বরগুনায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

১৭

লালমনিরহাটে সরকারি চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারীর পরিবারকে ৮ লক্ষ টাকার অনুদান

১৮

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

১৯

এফসিপিএস ট্রেনিংয়ের সিদ্ধান্ত বাতিলের দাবি: চমেকে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

২০