পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
২৭ মে ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আজহায় নিশ্ছিদ্র নিরাপত্তা: জমিয়াতুল ফালাহ ঈদগাহ মাঠ পরিদর্শনে সিএমপি কমিশনার

Share this news with

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর নিশ্ছিদ্র নিরাপত্তা ও নির্বিঘ্নে ঈদের জামাত আয়োজন নিশ্চিত করতে জোরালো পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৭ মে) সকালে নগরীর ঐতিহাসিক জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

পরিদর্শনকালে সিএমপি কমিশনার ঈদগাহ মাঠের নিরাপত্তা চৌকি, মুসল্লিদের প্রবেশ ও বাহির হওয়ার পথ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানবাহন পার্কিংয়ের নির্ধারিত স্থানগুলো ঘুরে দেখেন। একই সাথে ভিআইপি মুভমেন্টসহ মাঠের আশপাশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে সম্পূর্ণ নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে উপস্থিত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় ও কঠোর দিকনির্দেশনা প্রদান করেন সিএমপি প্রধান। পরিদর্শন শেষে তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন এবং ঈদকে কেন্দ্র করে পুলিশের নেওয়া সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সিএমপি কমিশনার জানান, নগরবাসীর ঈদ উদযাপন নিরাপদ করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রধান প্রধান ঈদগাহসহ পুরো নগরীজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

মাঠ পরিদর্শনকালে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—
১। জনাব ওয়াহিদুল হক চৌধুরী — অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ)।
২। জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া — উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) [অতিরিক্ত ডিআইজি]।
৩। জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম — উপ-পুলিশ কমিশনার (সদর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]।

এছাড়াও সিএমপির বিভিন্ন জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীতে পুরোনো চারতলা ভবনের ছাদে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাষ্ট্রীয় নথিতে পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

মহাসড়কে স্লিপার বাস চলবে কি না, সিদ্ধান্ত বিআরটিএর অনুমোদনেই

‎ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

ডাকসুর উদ্যোগে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার স্মারক গ্রন্থ ও নির্বাচিত উপন্যাস উন্মোচন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি বইমেলার ৭ম দিন অনুষ্ঠিত

১০

জীবনসত্ত্ব সংরক্ষিত রেখে হেবা আইন পাশের দাবিতে ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা

১১

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

১৩

ভাইভার নামে দলীয়করণ মানি না, নোবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

১৫

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

১৬

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

১৭

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

১৮

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

১৯

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

২০